ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ১৫ মে ২০২২ - ১১:৫৪:০২ এএম

ডেস্ক নিউজ : গাজীপুর সদর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান (৫৮) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে রানীপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান ওই গ্রামের মৃত কেরামত আলী ছেলে। মামলা সূত্রে জনা গেছে, শুক্রবার সকালে বাড়ির কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় আসাদুজ্জামান পরিত্যক্ত জমিতে তাকে একা পেয়ে পাশের বাঁশঝাড়ে নিয়ে  ধর্ষণ করে। 

পরে কিশোরীর চিৎকার শুনে পথচারীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কিশোরীর বড়ভাই বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রোববার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad