
ডেস্কনিউজঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করছে লঙ্কানরা। ইতোমধ্যে শেষে হয়েছে প্রথম সেশনের খেলা। শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৩ ওভারে দুই উইকেটে ৮৬ রান।
ফার্নান্দোর সাথে অধিনায়ক করুনারত্নে শুরু থেকে দেখেশুনে খেলছিলেন। তারপরও জুটি বড় হয়নি। দলীয় ২৩ রানের মাথায় বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা। মিরাজের বদলে স্কোয়াডে আসা নাঈম ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
যদিও রিভিও নিয়েছিল শ্রীলঙ্কা। তবে রিপ্লেতে দেখা যায় করুনার অফ স্টাম্প আঘাত হানতো নাঈম হাসানের বল। ১৭ বলে ৯ রান করেন করুনা।
দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিজের সাথে হাল ধরেন ওপেনার ওশাদা ফার্নান্দো। এই জুটি বেশ জমে গিয়েছিল। তবে শেষ অবধি এই জুটি ভাঙেন স্পিনার নাঈম হাসানই। তার বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেন ফার্নান্দো। ৭৬ বলে ৩৬ রান করে ফেরেন তিনি। তিন চারের পাশাপাশি তিনি হাঁকান এক ছক্কা। শ্রীলঙ্কার দলীয় রান তখন ৬৬।
এরপর আরেকটি রিভিউতে অসফল বাংলাদেশ। শরিফুলের বলে ম্যাথুসের এলবিডব্লিউর আবেদন সাড়া মেলেনি। এর কিছুক্ষণ পর নাঈমের বলে হাঁকাতে গিয়ে কুসলের ব্যাট চলে গিয়ে লাগে লিটনের হেলমেটে। ভাগ্য ভালো, আঘাত পাননি তিনি খুব একটা।
প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার হয়ে ক্রিজে অপরাজিত আছেন কুশল মেন্ডিজ (২৭) ও অ্যাঞ্জোলো ম্যাথুস (০)। বল হাতে বাংলাদেশের হয়ে দুটি উইকেটই নেন নাঈম হাসান।
বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.৫২






