ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নুসাইবা তাসনীম এর কবিতাঃ জয়তু বন্ধুত্ব

superadmin | আপডেট: ১৩ মে ২০২২ - ০৫:৩৪:৫১ পিএম

জয়তু বন্ধুত্ব

————————————————-

বন্ধুত্ব চিরকালীন
হোক স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের,
কেউ খুব ঘনিষ্ঠ, কেউবা বেশ দূরবর্তী
কেউবা সময়ের আবর্তনে যোগাযোগ বিহীন,
যদি হঠাৎ দেখা হয় যুগ যুগ পরে
মনেহয় এইতো আপন, আগের মতোন।

নিকট বন্ধু দূরে যায় যোগাযোগহীনতায়
দূরের বন্ধু কাছের হয় নিয়মিত যোগাযোগে,
কোন স্বার্থ নেই, কোন অভিযোগ নেই
থাকে বন্ধুত্বের দাবী, ভালোবাসার দাবী,
মাঝে মাঝে থাকে অভিমান, শুধুই অভিমান
বন্ধুই বুঝবে হৃদয়ে জমা বন্ধুর অভিমান।

বন্ধুকেই বলা যায় হৃদয়ের জমা কথা
বলা যায় মনের সকল সুখ,দুঃখ,ব্যথা,
হৃদয়ের ভালোলাগার সব পৃষ্ঠাগুলো
মনের ঘুটঘুটে অন্ধকারের গোপন কুঠুরী,
কিংবা ভয়াবহ কষ্টের দগদগে ক্ষত
ভালোবাসা বা ভালোবাসাহীনতার পান্ডুলিপি।

হোক ভালোবাসার বন্ধুত্ব
হোক অধিকারের বন্ধুত্ব,
হোক সুখ দুঃখের বন্ধুত্ব
হোক মান অভিমানের বন্ধুত্ব,
হোক হৃদয়ের স্পর্শের বন্ধুত্ব
বন্ধুত্ব চিরকালীন, জয়তু বন্ধুত্ব ।

কবি পরিচিতিঃ নুসাইবা তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক ছাত্রী,বর্তমানে সুইডেন প্রবাসী। মাঝে মাঝেই তার কলম থেকে কাব্য ঝরে, প্রকাশ পায় জীবনের কথা।

 

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.৩০

▎সর্বশেষ

ad