ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় ৫ সিএনজি-যাত্রী নিহত, আহত ৩

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১১:২৫:৫৬ পিএম

ডেস্কনিউজঃ রংপুরের পাগলাপীরের সলেয়াশাহ এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে পাঁচজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের গঙ্গাচড়ার সলেয়াশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস সলেয়াশাহ এলাকায় ইউটার্ন নেয়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সাথে সাথেই দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে সিএনজির তিন পুরুষ যাত্রী মারা যান। গুরুতর আহত হন পাঁচজন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় আরো দুই নারী মারা যান। এ ঘটনায় নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তারাগঞ্জের ইকরচালী নাম ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও সদর উপজেলার পাগলাপীর এলাকার আমজাদ হোসেন (৫১)। অন্যান্য নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

হাইওয়ে পুলিশের পাশাপাশি গংগাচড়া ও সদর থানা পুলিশের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

ওসি জানিয়েছেন, ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।

কিউএনবি/বিপুল/বুধবার, ০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১১.১৯

▎সর্বশেষ

ad