ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

সাবমেরিন ব্যবহার করে রাশিয়ার দ্বিতীয় হামলা

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৬:৫৬:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, কৃষ্ণ সাগর থেকে সাবমেরিন ব্যবহার করে ইউক্রেনের স্থলে দুটি কালিবার মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। এর মাধ্যমে দ্বিতীয় বারের মতো ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানে সাবমেরিন ব্যবহার করার কথা জানিয়েছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিন ব্যবহার করে হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল দুটি অজ্ঞাতস্থানে আঘাত হেনেছে। 

এদিকে ইউক্রেনে হামলা করার আগে কৃষ্ণ সাগরে নিজেদের শক্তি মজুদ করে রাশিয়া। এই অঞ্চলটি থেকে যুদ্ধজাহাজ ব্যবহার করে প্রথম থেকেই মিসাইল হামলা করছে রাশিয়া৷ তাদের বেশ কয়েকটি উচ্চক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এখানে অবস্থান করছে। তবে রাশিয়ার এ যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করে ইউক্রেনও প্রায়ই হামলা করেছে। গত ১৫ এপ্রিল রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে যায়। 

ইউক্রেন দাবি করে, তাদের তৈরি ও ছোড়া নেপচুন মিসাইল মস্কভাতে আঘাত হানে। যার ফলে জাহাজটি ধ্বংস হয়ে ডুবে যায়। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় জাহাজটিতে আগুন লেগে এর অস্ত্রাগারে বিস্ফোরণ হয়৷ সে বিস্ফোরণের কারণে জাহাজটি ডুবে যায়৷ তবে মস্কভা ডুবে যাওয়ার পর রাশিয়া ইউক্রেনের মিসাইল কারখানাগুলো লক্ষ্য করে ব্যপক আক্রমণ শুরে করেছিল৷ 

সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad