ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রুশ তেলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন ইইউ প্রধান

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৫:৫২:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন প্রধান বলেছেন, নতুন দফার নিষেধাজ্ঞার অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ রুশ তেল আমদানি বন্ধ করবে ইইউ। রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার জন্য ২৭টি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন প্রস্তাব দিয়েছেন, আন্তর্জাতিক ব্যাংকিং পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার বৃহত্তম ব্যাংক সারব্যাংক (Sberbank) এবং অন্যান্য দুটি বড় ব্যাংকের সংযোগ যেন বিচ্ছিন্ন করা হয়।

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ইইউর সদস্য দেশগুলোর প্রতি তিনি আরো আহ্বান জানিয়েছেন, ছয় মাসের মধ্যে অপরিশোধিত তেল এবং বছরের শেষ নাগাদ পরিশোধিত তেল আমদানি বন্ধ করার ব্যাপারে। যদিও তিনি স্বীকার করেছেন, ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ তেলের জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সুতরাং তেল নিষেধাজ্ঞার বিষয়ে একমত হওয়া সহজ হবে না। এ জন্য বিকল্প উপায় খুঁজতে বলেছেন তিনি।

এদিকে পশ্চিমা দেশগুলোর উদ্দেশে নোটিশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যেকোনো সময় পণ্য রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া। শুধু তাই নয়, পশ্চিমা কম্পানিগুলোর সঙ্গে করা চুক্তিও ছিন্ন করা হতে পারে। ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞার জবাবে এটাই মস্কোর সবচেয়ে কঠিন হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে।
সূত্র : আলজাজিরা, রয়টার্স।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad