ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিমানবন্দরে নামতে না পেরে ফিরে গেল স্পাইসজেটের বিমান

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৫:৩৮:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে গেছে একটি বিমান। এবারও বিমানবন্দরে অবতরণের সময় সমস্যায় পড়েছে স্পাইসজেটেরই আরেকটি বিমান। গত মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি অণ্ডাল থেকে চেন্নাইয়ে ফিরে যেতে বাধ্য হয়। এর আগে গত রবিবার অণ্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে ঝড়ের মুখে পড়ে বিপর্যয়ের শিকার হয়েছিল স্পাইসজেটের একটি বিমান।

তবে এবার সমস্যা আবাহাওয়ার নয়।  বিমানের প্রযুক্তিগত সমস্যার কারণে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরে নামতে পারেনি বিমানটি। মঙ্গলবারের এ ঘটনার পর বুধবার অন্য একটি বিমানে যাত্রীদের নিয়ে আসা হয় অণ্ডালে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা দেরিতে রাত ৩টা ২৪ মিনিটে গন্তব্যে পৌঁছান বিমানযাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চেন্নাই থেকে বিমানটি ছাড়ার সময় ছিল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট। কথা ছিল, অণ্ডালে সেটি অবতরণ করবে রাত ৯টা ২৫ মিনিট নাগাদ। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি অবতরণ করতে না পারায় চেন্নাইয়ে ফিরে যায়।

বিমানবন্দরের প্রধান কৈলাস মণ্ডল জানান, পুরোটাই স্পাইসজেট বিমানের ব্যাপার। ঠিক কী হয়েছিল, তা এখনো স্পষ্ট জানা যায়নি। স্পাইসজেটের পক্ষ থেকে সংস্থার রিজিওনাল সেলস্ ম্যানেজার রামকৃষ্ণ ভট্টাচার্য বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত গোলমাল হয়েছিল বলে মনে করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad