ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আমি অ্যান্ড্রয়েড নই: ইলন মাস্ক

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৪:১১:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : টুইটার কেনার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নিউইয়র্কে বার্ষিক ‘মেট গালা’ উৎসবের লাল কার্পেটে হেঁটেছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। আগে থেকে নানা কারণে সমালোচক আর নিন্দুকদের খোঁচায় থাকা মাস্ক টুইটার কিনে আরও বিপাকে। নানা মাধ্যমে তাকে নিয়ে চলছে বিভিন্ন রকমের হাস্যরস। গণমাধ্যমেও টুইটার কেনার বিষয়ে মাস্কের উদ্দেশ্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

তাই এসব অনলাইন সমালোচনা আর ট্রল কেমন লাগে, তার জবাবে মাস্ক বলেন, ‘মাঝে মাঝে এটা আমার গায়ে লাগে। আমিও মানুষ, আমারও অনুভূতি আছে।’ তিনি এসময় হেসে বলেন, ‘আমি তো অ্যান্ড্রয়েড নই।’তবে খারাপ লাগলেও সমালোচনাকে অতো বেশি কেয়ার করেন না মাস্ক। তিনি বলেন, ‘তবে আমি এটাকে সত্য হিসেবে গ্রহণ করি না।’আর টুইট করায়ত্ত করার বিষয়ে মাস্ক বলেছেন, তিনি ভালো উদ্দেশেই টুইটার কিনেছেন। এটার ভালো করতে তিনি কাজ করে যাবেন। সূত্র: ফক্স ফাইভ

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:০৭

▎সর্বশেষ

ad