আজ ড্র করলেই লা লিগা রিয়াল মাদ্রিদের

admin | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ - ০৫:০১:৪১ পিএম

স্পোর্টস ডেসক্ : লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে হার এড়াতে পারলেই রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

৩৩ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন টপ অব দ্য টেবিলে। দুইয়ে থাকা সেভিয়ার থেকে ১৫ পয়েন্ট এগিয়ে লা লিগার ইতিহাসের সেরা ক্লাবটি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে তারা এগিয়ে ১৬ পয়েন্টে। গত নভেম্বরে তারা শীর্ষস্থান দখল করে। এরপর তাদেরকে কেউ আর সরাতে পারেনি।

 

 

কিউটিভি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad