সিলেট প্রতিনিধি : সুরমা বয়েজ ক্লাব এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৬ এপ্রিল) মঙ্গলবার বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ একটি অভিজাত রেস্টুরেন্ট এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিথ ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সহ-সভাপতি ও ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক আতাউর রহমান আতা, ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, শাহিন আহমদ,
সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য গপ্পু বাহাদুর, সুমন আহমদ, সাংবাদিক পল্লব ভট্টাচার্য্য প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফিজ সাকিব আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মারুফ আহমদ রেজা।
কিউটিভি/অনিমা/২৬শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৩






