ম্যানসিটির বিপক্ষে রিয়ালের তিন তারকার খেলা নিয়ে শঙ্কা

admin | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ - ০৪:০৬:৩৮ পিএম

ডেস্ক নিউজ : উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ থেকে। সেমির প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়ালের তিন তারকার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ইনজুরিতে আক্রান্ত রিয়ালের ব্রাজিলীয় তারকা মিডফিল্ডার ক্যাসমিরো। চোটের কারণেই ওসাসুনা ম্যাচে খেলা হয়নি তাঁর। আর ওসাসুনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছেন সেন্টারব্যাক ডেভিড আলাবা। ওদিকে লেফটব্যাক ফারলান্ড মেন্দি তো তিন ম্যাচ ধরেই নেই স্কোয়াডে। আজকের ম্যাচের আগে সংশয় আছে তিনজনকে নিয়েই।

ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি খেলতে বর্তমানে ম্যানচেস্টারে রয়েছে রিয়াল। দলের সঙ্গে রয়েছেন ক্যাসিমেরো-মেন্দি-আলাবারাও। মেন্দি অনুশীলনও করেছে। ক্যাসেমিরো ও আলাবাকে নিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘অনুশীলনে যা দেখেছি, আলাবাকে নিয়ে কিছু সন্দেহ আছে। কাসেমিরোর ব্যাপারে সন্দেহ আরও বেশি। অনুশীলনই বলে দেবে কী অবস্থা। আমরা কাসেমিরোর চেয়ে আলাবাকে নিয়ে আত্মবিশ্বাসী। ’

 

 

কিউটিভি/আয়শা/২৬শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

▎সর্বশেষ

ad