ইউক্রেনে রুশ অভিযানে সমর্থন, অলিম্পিকে স্বর্ণজয়ী সাঁতারু নিষিদ্ধ

admin | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ - ০৩:০৮:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২২ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের অভিযানের সমর্থন করে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এক সমাবেশের আয়োজন করে দেশটির প্রেডিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সমাবেশে ২৫ বছর বয়সী রাইলভ ছাড়াও বেশ কয়েকজন অ্যাথলিট অংশ নেন। তারা তাদের পোশাকে ‘জেড’ প্রতীক নিয়ে সমাবেশে অংশ নেন।

এক বিবৃতিতে সাঁতারে বিশ্বের সর্বোচ্চ সংস্থ ফিনা জানিয়েছে, যুদ্ধকে সমর্থন দিয়ে সমাবেশে অংশ নেওয়া রাইলভকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হলো। এই সময়ে ফিনা আয়োজিত প্রতিযোগিতা ও কার্যক্রমবিষয়ক সব ইভেন্টে তার উপস্থিতি ও যে কোনো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

ফিনার ঘোষণা অনুযায়ী, বুধবার (২০ এপ্রিল) থেকে রাইলভের ৯ মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তাকে। বর্তমানে চলতি বছরের শেষ পর্যন্ত রাশিয়ান এবং বেলারুশিয়ান সাঁতারুরা ফিনা ইভেন্টের প্রতিযোগিতায় নিষিদ্ধ রয়েছে। সেই হিসাবে অতিরিক্ত ২০ দিন নিষিদ্ধ থাকছেন রাইলভ। যুদ্ধকে সমর্থন দিয়ে ওই সমাবেশে যোগ দেওয়ার কারণে রাইলভের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছে সাঁতারের পোশাক প্রস্তুতকারক স্পিডোও। রাইলভ গত গ্রীষ্মে টোকিওতে ১০০ মিটার এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন।

কিউটিভি/আয়শা/২৩শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad