দেশে ফিরলেন সাকিব, কালই নামবেন মাঠে

admin | আপডেট: ২০ এপ্রিল ২০২২ - ০২:৪৪:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : মোহামেডানের মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে খেলছেন শেখ জামালের হয়ে। এবার সাকিব আল হাসানকেও অন্য ক্লাবে খেলার অনুমতি দিল মোহামেডান। মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরেছেন সাকিব, আগামীকালই মাঠে নেমে পড়বেন।

দেশে ফিরে সাকিব বলেন, ‘এক ঘন্টার মধ্যেই সিদ্ধান্তটা নেওয়া। সামনে যেহেতু শ্রীলঙ্গা সিরিজটা আছে। এখন যদি চারটা ম্যাচ খেলতে পারি তাহলে আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে। ‘শ্রীলঙ্গা সিরিজে খেলা নিয়ে সাকিব বলেন, ‘এটা নিয়ে সন্দেহের তো কিছু ছিল না আমার মনে হয়। যদি কোনো ইমার্জেন্সি থাকতো তাহলে সেটা অন্য জিনিস। অবশ্যই খেলব। ‘এর আগে সাকিবের ডিপিএলে খেলা নিয়ে গতকাল মোহামেডানের পরিচালক এ জি এম সাব্বির জানিয়েছিলেন, ‘আমরা আগামী বছরের জন্য সাকিবকে রিটেইন করব। এটা সমঝোতার ভিত্তিতেই হয়েছে। পরের মৌসুমে সাকিব আমাদের দলের হয়েই খেলবে। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে, এর আগে সাকিব খেলার মধ্যে থাকতে চায়। এটাকে বিবেচনায় নিয়ে আমরা ওকে খেলার অনুমতি দিয়েছি। ’

 

 

কিউটিভি/আয়শা/২০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯

▎সর্বশেষ

ad