স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে রেড ডেভিলসদের প্রতিপক্ষ নরউইচ সিটি। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বর্তমানে লিগের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ চারে না থাকতে পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না ম্যানইউয়ের। নরউইচ সিটি রয়েছে পয়েন্ট তালিকার সবার নিচে। এই ম্যাচে জয় না পেলে শীর্ষ চারে ওঠার স্বপ্ন ধূসর হয়ে থাকবে রোনালদোদের। কারণ ৪ নম্বরে থাকা টটেনহ্যামের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানইউ।
শেষ ছয় ম্যাচে ম্যানইউ লড়বে লিভারপুল, আর্সেনাল, ব্রেন্টফোর্ড, ব্রাইটন, চেলসি এবং ক্রিস্টাল প্যালেসের মতো দলের বিপক্ষে। ইনজুরির কারণে নরউইচের বিপক্ষে ম্যানইউ পাচ্ছে না এডিনসন কাভানি, লুক’শ ও রাফায়েল ভারানেদের। এদিকে শিগগিরই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিচ্ছেন এরিক টেন হ্যাগ। তার আগে রালফ রাংনিক তার অন্তর্বর্তীকালীন দায়িত্বটা ভালোভাবে শেষ করতে চাইবেন।
কিউটিভি/আয়শা/১৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১১






