ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মুসলিমদের ওপর নৃশংসতার তীব্র নিন্দা জানালেন আফ্রিদি

admin | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ - ০৫:০৭:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পবিত্র মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। একইসঙ্গে ভারতে মুসলিমদের ওপর দমন-পীড়নের ধিক্কার জানিয়েছেন তিনি। শুক্রবার জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে ‘হামলা’ চালায় ইসরায়েলের দাঙ্গাবাজ পুলিশ। এতে কমপক্ষে ফিলিস্তিনের ১৫২ জন নাগরিক আহত হন। এ ঘটনার পর দুই পক্ষের দ্বন্দ্ব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। খবরজিও নিউজের।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত কিছুদিন ধরে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছেন কট্টরপন্থী হিন্দুরা। মুসলমানদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালাচ্ছেন তারা। পাশাপাশি অপ্রীতিকর ভাষণে তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মুসলিমরা।

পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘মুসলিমদের প্রার্থনাস্থল আল আকসায় ইহুদিদের বর্বরোচিত নৃশংসতা এবং ঘৃণার ভিডিও দেখে আমি হতাশ হয়েছি।’তিনি আরও বলেন, ‘একইভাবে ভারতে মুসলিম পরিবারের বাড়িঘর নিশ্চিহ্ন করাও অমানবিক। ভুক্তভোগী সেসব ভাই-বোনের জন্য আমার হৃদয় ডুকরে কাঁদছে।’সবশেষে পাকিস্তানি তারকা ক্রিকেটার প্রশ্ন ছুড়ে দেন, মানবজাতি কোন পর্যায়ে পৌঁছেছে?

 

 

কিউটিভি/আয়শা/১৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad