ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জরুরি অবতরণের পর দুই ভাগ হয়ে গেল বিমান (ভিডিওসহ)

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ০১:৪৭:৫৬ পিএম

ডেস্ক নিউজ : কোস্টারিকায় জরুরি অবতরণের সময় একটি কার্গো বিমান ভেঙে পড়েছে। গতকাল বৃহস্পতিবারের এ দুর্ঘটনার জেরে সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। জরুরি অবতরণের সময় বিমানটির পেছনের চাকা দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। একপর্যায়ে বিমানটি রানওয়ে থেকে পিছলে উল্টো দিকে ঘুরে যায়।

সঙ্গে সঙ্গেই পেছনের চাকার চারপাশের অংশ ভেঙে এটি মাটিতে আছড়ে পড়ে। কোস্টারিকা দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, বিমানটির ভেতরে আটকা পড়েছিলেন দুজন ক্রু। বর্তমানে তাদের অবস্থা ভালো আছে। গুয়াতেমালার ওই দুই নাগরিককে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাইলট তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন। উভয় ক্রু সচেতন ছিলেন। তাদের পুরো ঘটনা স্পষ্টভাবে মনে আছে। বোয়িং-৭৩৫ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিপাকে পড়েছে। জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ২৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে সান জোসে বিমানবন্দরে জরুরি অবতরণ ঘটানো হয় বিমানটির। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার তথ্য পাওয়া গেছে।
সূত্র : এনডিটিভি।

ভিডিওটি দেখতে পারেন …

 

 

কিউটিভি/আয়শা/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

▎সর্বশেষ

ad