ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কামিন্স ঝড়ে উড়ে গেল মুম্বাই

admin | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ - ০৩:৫৮:৩৮ পিএম

ডেস্ক নিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বুধবারের ম্যাচে প্যাট কামিন্সের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাইয় ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ১৫ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন কামিন্স। এছাড়া ভেঙ্গেটেশ আইয়ার অপরাজিত থাকেন ৫০ রানে।

তবে টপ অর্ডারে তেমন কেউ দাড়াতে পারেনি। শ্রেয়াস আইয়ার ১০, বিলিংস ১৭ এবং আন্দ্রে রাসেল ফিরে যান ১১ রানে। কিন্তু ত্রাতা হয়ে আসেন কামিন্স। ছয়টি ছয় এবং চারটি বাউন্ডারিতে আইপিএলের যৌথভাবে দ্রুততম ফিফটি করেন এই অস্ট্রেলিয়ান। এর আগে ২০১৮ সালে ১৪ বলে ফিফটি করেন লোকেশ রাহুল। ড্যানিয়েল সামসের ১৬তম ওভারে ৩৫ রান তুলেন তিনি। তিন ওভারে ৩৮ রান দিয়ে মুম্বাইয়ের টাইমাল মিলস নেন দুই উইকেট।  

এর আগে পুনেতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬১ রানের পুঁজি পায় মুম্বাই। সুর্যকুমার যাদভ করেন সর্বোচ্চ ৫২ রান। আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা ‘বেবি ডি ভিলিয়ার্স’ খ্যাত আফ্রিকান ব্যাটার ব্রেভিস দুই ছয়ে করেন ২৯ রান। বল হাতে ৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন দুই উইকেট। চার ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। তিন ম্যাচের তিনটিতেই হেরে নবম অবস্থানে মুম্বাই।

 

 

কিউটিভি/আয়শা/৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad