ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চৌগাছায় জাতীয় ক্রীড়া দিবস পালিত

admin | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ - ১০:১৪:১১ এএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : “সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিলবুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলাপরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. ড. মোঃ মোস্তানিছুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-স¤পাদক ও চৌগাছা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক এস এম সাইফুর রহমান বাবুল।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রানীস¤পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মুনসুর রহমান, মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ।

কিউটিভি/অনিমা/৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:১৩

▎সর্বশেষ

ad