ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মাতাল ছিলাম, তাই গোল করেছি : নেইমার

admin | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ - ০৮:০৮:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগে লরিয়াঁর বিপক্ষে ৫-১ গোলে জিতেছে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি। ম্যাচটিতে তিনি বড় তারকাই ছিলেন।  পয়েন্ট তালিকার নিচের দিকের দলটির বিপক্ষে গত ডিসেম্বরে ১-১ ড্র করেছিল পিএসজি। ফিরতি লেগের ম্যাচে এই তিন সুপারস্টারই গোল করেছেন।যার মাঝে এমবাপ্পে নিজে করেছেন দুই গোল, বাকি তিন গোলেই ছিল তার অবদান। নেইমার করেছেন দুটি আর মেসি  একটি। ম্যাচের পর সোশ্যাল সাইটে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নেইমার।

সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল নেইমারকে। তখন আরএমসি স্পোর্টসের সাংবাদিক দানিয়েল রাইওলো দাবি করেছিলেন, নেইমার একদম ভেঙে পড়েছেন। অনুশীলন করতে চান না। কখনো অনুশীলনে এলে নাকি তিনি প্রায় মাতাল অবস্থায় আসেন! ক্লাব ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে গেছে। তা ছাড়া নেইমার নাকি পিএসজির ওপর প্রতিশোধ নিতে চান বলেও দাবি করেন সাংবাদিক দানিয়েল। 

চলতি মৌসুমে পিএসজির হয়ে ২২ ম্যাচ খেলে ৭ গোল করা নেইমার অবশ্য সমালোচনার জবাব দিতে দেরি করেন না, কিন্তু তখন তিনি চুপ ছিলেন। পিএসজিও বলেছিল, ভুয়া খবর নিয়ে কথা বলতে তারা রাজি নয়। নেইমার এবার জোড়া গোল করে দলকে জিতিয়েছেন। ফলে জবাব দেওয়ার সময়ও হয়েছে। তাই ইনস্টাগ্রামে নিজের গোলের ভিডিও পোস্ট করে সেই সাংবাদিকের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেছেন, ‘আমি মাতাল ছিলাম, এ কারণেই এটা হয়েছে…ওরা তো এখানে এমনটাই বলে। ‘

 

 

কিউটিভি/আয়শা/৫ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

▎সর্বশেষ

ad