ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লক্ষ্য এখন বিশ্বচ্যাম্পিয়ন হওয়া : তাসকিন

admin | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ - ০৭:৩০:১৪ পিএম

ডেস্ক নিউজ : পর্যাপ্ত অবকাঠামো না থাকলেও পেস বিভাগে ধীরে ধীরে ভালোই উন্নতি করছে বাংলাদেশ। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ মিলে ওয়ানডে ফরম্যাটে বেশ ভালো আক্রমণভাগ তৈরি হয়েছে। যারা সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যও পেয়েছে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাসকিনের নামের পাশে উইকেট ছিল মাত্র ২টি। এবার ৩ ম্যাচে ৮ উইকেট আর শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। ইনজুরি আক্রান্ত হয়ে দেশে ফেরার আগে তাসকিন জানালেন নিজের নতুন লক্ষ্য।

তাসকিন বলেন, ‘সবারই লক্ষ্য আমরা যাতে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি। এই স্বপ্ন নিয়ে আমরা দলগতভাবে পরিশ্রম করি। দলের সবাই অনেক মেহনত করে এখন। সবার পেশাদারিত্বও এখন অন্যরকম। তাছাড়া ফাস্ট বোলিং ইউনিটটা গত দুই বছর ধরে অনেক কষ্ট করছে। আমাদের কোচিং স্টাফের সবাই অনেক সমর্থন দেয়। সুজন স্যারও অনেক সাহায্য করে আমাদের মতো তরুণ পেসারদের। আমাদের ঐক্য যদি ঠিক থাকে, যদি উন্নতি চালিয়ে যেতে পারি এবং সবচেয়ে বড় কথা, সবাই যদি ফিট থাকি তাহলে ভালো কিছু একটা সম্ভব। ‘

অথচ এই তাসকিন একসময় দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। কাউকে দোষ না দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আবারও দলে ফিরে আসেন। নিজের উপলব্ধি নিয়ে এই পেসার বলেন, ‘খেলোয়াড় হিসেবে সবসময় স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। হয়তো সেরা একাদশে সুযোগ পাইনি, ওই সময়গুলা খুব কষ্ট হতো। পরে ভাবলাম যে, আমি যেহেতু পিছিয়ে গেছি শারিরীক-মানসিক এবং দক্ষতার দিক দিয়ে, তো আমাকে এমন কিছু করতে হবে যাতে আবার সুযোগ পাব। এই ভাবনা থেকেই ইচ্ছা তৈরি হয়েছে যে আমি নিজেকে বদলাতে চাই। এখনও অনেক প্রক্রিয়া বাকি, কাজ চলছে। ‘

 

 

কিউটিভি/আয়শা/৫ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad