ডেস্ক নিউজ : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শুরু হচ্ছে আজ থেকে। ঘরের মাঠে লিভারপুলের মোকাবেলা করবে বেনফিকা। অন্য ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায়। শেষ ষোলোতে আয়াক্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বেনফিকা। অন্যদিকে লিভারপুল হারিয়ে এসেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে। অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে। স্পোর্টিং সিটিকে বিধ্বস্ত করে শেষ আটে ওঠে ম্যানসিটি। আর ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে কোয়ার্টারে ওঠে অ্যাতলেতিকো।
সিটির মাঠে ম্যাচের আগে অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে বলেন, ‘সন্দেহ নেই ম্যানচেস্টার সিটির দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে। আমাদের চেয়ে তাদের খেলোয়াড়রা হয়তো ভালো। তবে এখানে শুধু দুই ম্যাচের ব্যাপার। ’
কিউটিভি/আয়শা/৫ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪






