স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত, তা সবার জানা। ধরা যাক, হঠাৎ একদিন সকালে উঠে তিনি দেখলেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে গেছেন, তাহলে কী করবেন কোহলি? সম্প্রতি আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক ভিডিওতে কোহলিকে এমন প্রশ্ন করেন এক ভক্ত। কোহলিও এই প্রশ্নের বেশ মজার জবাব দিয়েছেন।
চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের উইকেটকিপার-ব্যাটার ভানুকা রাজাপক্ষে কোহলির ফিটনেস বোঝাতে বলেছেন, ‘ক্রিকেটের ক্রিস্টিয়ানো রোনালদো। ‘ সেই কোহলি এমন অদ্ভুত প্রশ্ন শুনে হেসে বলেন, ‘আমি সবার আগে নিজের মস্তিষ্কের স্ক্যান করাতাম (এটা জানতে যে সত্যিই রোনালদো হয়েছেন কিনা)। এরপর আমি খুঁজে বের করতাম কী করে তার মানসিক শক্তি এতটা বেশি। ‘সেই ভিডিওতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের ম্যাচ নিয়েও কথা বলেছেন কোহলি। দুটি ম্যাচই ২০১৬ সালের। একটি সেবারের আইপিএল ফাইনাল। যেখানে ২০৯ রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু ৮ রানে হেরেছিল। অন্যটি মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উইন্ডিজের কাছে হারের দুঃসহ স্মৃতি। প্রথমটিতে কোহলি ৫৪ এবং দ্বিতীটিতে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কোহলি।
কিউটিভি/আয়শা/৪ঠা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১১






