ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১২৩ জনে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনে।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন। এ সময় ৭ হাজার ৭৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ।
কিউটিভি/আয়শা/৪ঠা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১






