৫৩ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনক হার বাংলাদেশের

admin | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ - ০৩:২৬:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল ২৭৪ রানের। রান তাড়া করতে নেমে গতকাল চতুর্থ দিনেই ১১ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজ পঞ্চম দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস, গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। ফলে ২২০ রানের লজ্জাজনক হারের স্বাদ পায় বাংলাদেশ। কেশব মহারাজ ও সিমন হারমারের তোপে আজ এক ঘন্টাও টিকতে পারেনি বাংলাদেশ। মহারাজ ৭টি ও হারমার ৩টি উইকেট নেন।

দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই মুশফিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কেশব মহারাজ। পাঁচ বলে রানের খাতা খুলতে পারেননি মুশফিক, বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। লিটনও অবশ্য রানের খাতা খুলেছিলেন। ২ রান করে তিনিও মহারাজের শিকার। এরপর ইয়াসির আলীকে (৫) বোল্ড করে পাঁচ উইকেট পূরণ করে মহারাজ। দলীয় ৩৩ রানে মেহেদী হাসান মিরাজকে ফেরান সিমন হারমার। তাসকিনকে নিয়ে ১৭ রানের জুটি গড়ে বিদায় নেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। ৫২ বলে এক ছক্কা ও এক চারে ২৬ রান করেন তিনি। খালেদ ফিরেন শূন্য রানে।   আর শেষ ব্যাটার হিসেবে তাসকিন আউট হন ব্যক্তিগত ১৪ রানে।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২০

▎সর্বশেষ

ad