আর টি আই প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin | আপডেট: ০২ এপ্রিল ২০২২ - ১১:৫১:৩৬ এএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার আর টি আই গাংপাড় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ১ এপ্রিল শুক্রবার বিকেলে মাধবদী এস.পি.হাই স্কুলের মাঠে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার জননন্দিত পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহাদ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও নান্নু টেক্সটাইল মিলস্ এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আহাদ।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন গাংপাড় সুপার কিংস্ বনাম গাংপাড় নাইটস্। উক্ত ১৬ ওভারের খেলায় ১৫০রান করে গাংপাড় সুপার কিংস্ জয়ী হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মাষ্টার বিদ্যানিকেতনের স্বত্বাধিকারী আব্দুল মোমেন, মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, সমাজ সেবক কাজী আলাউদ্দিন আলাল, সালেহ আহমেদ, শাহিন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাধবদী পৌরসভার জননন্দিত পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন আমাদের সবারই নিয়মিত খেলাধুলার চর্চা করা দরকার কারণ নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে তেমনি খারাপ কাজ থেকে দূরে থাকা যায়।

 

কিউটিভি/অনিমা/২রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫১

▎সর্বশেষ

ad