কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘হায়া হায়া’

admin | আপডেট: ০১ এপ্রিল ২০২২ - ০৯:৫২:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ঘিরে এরই মধ্যে ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন উত্তেজনা। অফিশিয়াল বল ‘আল রিহলা’র পর এবার অফিশিয়াল গানও প্রকাশ করা হয়েছে। আর সেই গানের নাম দেওয়া হয়েছে ‘হায়া হায়া’ ইংলিশে ‘বেটার টুগেদার’।

ত্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো ও আয়শা গেয়েছেন গানটি।  ফিফা জানিয়েছে, সবাইকে একসাথে আনার বার্তা দিতেই আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিল্পীরা গানটিতে কণ্ঠ মিলিয়েছেন। এই গানটিতে প্রতীকীভাবে উঠে এসেছে কীভাবে গান আর ফুটবল পুরো পৃথিবী একত্র করতে পারে।’

গানটিতে কাতারের প্রতিনিধিত্ব করেছেন আয়শা।

ভিডিও: ফিফা

সূত্র: ফিফা

কিউটিভি/অনিমা/১লা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫১

▎সর্বশেষ

ad