কোহলি-আমলাকে ছাড়িয়ে রেকর্ডের শীর্ষে বাবর

admin | আপডেট: ০১ এপ্রিল ২০২২ - ০৩:৪৬:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রেকর্ড রান তাড়া করে দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে পাকিস্তান। স্বাগতিকদের রেকর্ড গড়া এই জয়ে অন্যতম অবদান রেখেছেন অধিনায়ক বাবর আজম। দলকে জেতানোর সঙ্গে পাকিস্তান অধিনায়ক নিজেও গড়েছেন কয়েকটি রেকর্ড।

অন্যদিকে অধিনায়ক হিসেবে ১১ ম্যাচে বাবরের সেঞ্চুরি হয়েছে চারটি, পাকিস্তানের কোনো অধিনায়কের যা সর্বোচ্চ রেকর্ড। আজহার আলির রয়েছে তিনটি, ইনজামাম উল হক ও শহিদ আফ্রিদির রয়েছে ২টি করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করা পাকিস্তানের প্রথম অধিনায়ক তিনিই। ১৯৯০ সালে ব্রিজবেনে ইমরান খানের ৮২ ছিল আগের সর্বোচ্চ। এদিন ৮৩ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা পাকিস্তান অধিনায়ক।

 

 

কিউটিভি/আয়শা/১লা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

▎সর্বশেষ

ad