২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬ ডেঙ্গু রোগী

admin | আপডেট: ৩১ মার্চ ২০২২ - ০৫:৩৪:৪১ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ছয় জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ছয় জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট তিন জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এবং ঢাকার বাইরে সারাদেশের অন্যান্য বিভাগে তিন জন রোগী ভর্তি রয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/৩১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad