ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচে বল হাতে শুরুটাও ভালো করেছে বাবর আজমের দল। প্রথম ওভারেই তুলে নিয়েছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট। প্রথম ওয়ানডে না খেলা শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ফিঞ্চ।
প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ২ ওভারে ১ উইকেটে ৬ রান। ট্রাভিস হেড ৫ ও বেন ম্যাকডারমট শূন্য রানে ব্যাট করছেন। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাই সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে পাকিস্তানকে।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ট্রাভিস হেড, বেন ম্যাকডারমট, মার্নাস লাবুশানে, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি ((উইকেটরক্ষক),ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, ন্যাথান ইলিস, অ্যাডাম জাম্পা ও মিচেল সোয়েপসন।
পাকিস্তান একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও জাহিদ মাহমুদ।
কিউটিভি/আয়শা/৩১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০






