টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

admin | আপডেট: ৩১ মার্চ ২০২২ - ০২:৫২:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

এ ম্যাচের একাদশে নেই দলের অন্যতম ওপেনার তামিম ইকবাল। মূল লড়াইয়ে তারই ওপেন করার কথা থাকলেও পেটের পীড়ার কারণে তিনি খেলছেন না বলে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। সকাল থেকে পেটের সমস্যায় ভুগতে থাকেন তামিম। অসুস্থতার কারণে দলের সঙ্গে মাঠেও আসতে পারেননি বাঁহাতি এ ওপেনার। তাই মূল ব্যাটারকে হারানোর ধাক্কা নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ে নেমেছে মুমিনুল হকের দল।

টসের সময় মুমিনুল জানালেন, আর্দ্রতাও আছে বেশ। সে সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

এদিকে টস জিতলে দক্ষিণ আফ্রিকাও এ সুযোগটা কাজে লাগাতে বোলিং নিত। টসে হারা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার তেমনটাই জানালেন।

টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের সফরেই প্রথম বার দক্ষিণ আফ্রিকায় জয়ের ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। 

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি। লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

কিউটিভি/অনিমা/৩১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫১

▎সর্বশেষ

ad