ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

হাত বদলের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা

admin | আপডেট: ৩১ মার্চ ২০২২ - ১১:৪৭:৪৮ এএম

ডেস্ক নিউজ : পৃথিবীর সবচেয়ে দামী জিনিসগুলোর মধ্যে অন্যতম হীরা বা ডায়মন্ড। সৃষ্টিকর্তার এটি একটি আশ্চর্য সৃষ্টি। তাইতো সহজলভ্য নয় এই হীরা। আর এবার নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা ‘দ্য রক’।

জানা যায়, মে মাসে সুইজারল্যান্ডে নিলামে তোলা হবে এটি। নিলাম সংস্থা ক্রিস্টিজ এ তথ্য জানিয়েছে। 

বিভিন্ন সূত্রের তথ্য মতে, এর দাম উঠতে পারে তিন কোটি ডলার বা প্রায় ২২৭ কোটি টাকা। এটা মানুষের বৃদ্ধাঙ্গুলির চেয়ে কিছুটা বড়। ২২৮ ক্যারেটের হীরাটি প্রায় দু’দশক আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।

এই হীরাটি নিলামে ওঠার আগে বিভিন্ন দেশে এটি প্রদর্শন করা হবে বলে জানা গেছে। এরমধ্যে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত দুবাইয়ে, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তাইপে এবং নিউইয়র্কের রকফেলার প্লাজায় প্রদর্শিত হবে এটি। সবশেষে ৬ থেকে ১১ মে এটি জেনেভায় প্রদর্শিত হবে। সেখানেই ১১ মে ক্রিস্টিজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিলামে তুলবে হীরাটি।

এই হীরার বিষয়ে ক্রিস্টিজের কর্মকর্তা রাহুল কাদাকিয়া বলেন, “১৭৬৬ সাল থেকে সংস্থার মাধ্যমে নিলাম হওয়া অন্যান্য বিখ্যাত হীরার মধ্যে জায়গা করে নেবে দ্য রক। তাদের বিশ্বাস, এটি বিশ্বের হীরা সংগ্রাহকদের আকর্ষণ করবে। জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার ল্যাবরেটরিতে হীরাটি পরীক্ষা করা হয়েছে। ২০১৭ সালে ক্রিস্টিজের মাধ্যমে নিলাম হওয়া সবচেয়ে বড় সাদা হীরাটি ছিল ১৬৩.৪১ ক্যারেটের। এর দাম উঠেছিল তিন কোটি ৩৭ লাখ ডলার বা প্রায় ২৫৫ কোটি টাকা।”
সূত্র: ফক্স বিজনেস

কিউটিভি/অনিমা/৩১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৭

▎সর্বশেষ

ad