স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের সময় চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। ফলে প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না তিনি। এবার পুরো পাকিস্তান সফর থেকেই ছিটকে গেলেন মার্শ। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়ার খেলতে হবে বাকি দুই ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টিটি। মার্শের উদ্ধৃতি দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়েছে, ‘ভ্রমণ ও আইসোলেশন বিরতি ছাড়া আমার সুস্থতায় মনোযোগ দেওয়াই হবে সবচেয়ে ভালো উপায়। পাকিস্তান সিরিজে থাকতে না পারায় আমি হতাশ। কিন্তু আমাদের পরের সফরে অস্ট্রেলিয়ান স্কোয়াডে যোগ দিতে মুখিয়ে আছি। ’
অজি অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে পড়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসও। নিলামে সাড়ে ৬ কোটি টাকায় দিল্লি এবার দলে ভিড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো মার্শকে। কিন্তু পাকিস্তানে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় আইপিএলের এবারের আসরে হয়তো মার্শকে দেখা যাবে না। মার্শকে নিয়ে শংকা থাকলেও দিল্লি পাচ্ছে আরেক অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় গেছেন ওয়ার্নার। এরপর অস্ট্রেলিয়া থেকে রওনা দিবেন ভারতের উদ্দেশ্যে।
কিউটিভি/আয়শা/৩০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০






