দেখে নিন কাতার বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেল যারা

admin | আপডেট: ৩০ মার্চ ২০২২ - ০৩:৩৫:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : এ বছরের নভেম্বরে কাতারে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আর একদিন বাদেই (১ এপ্রিল)। এর আগে ইতিমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক কাতারসহ ২৭ টি দেশ। তবে এখনো বাকি রয়েছে ৫টি স্লট। যেখানে জায়গা করে নিতে লড়বে আরও কয়েকটা দেশ। চলুন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কোন ২৭টি দেশ বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে কাতার।

ইউরোপঃ ইউরো অঞ্চল থেকে এখন পর্যন্ত ১২টি দেশ নিশ্চিত করেছে। এছাড়া রাশিয়া-ইউক্রেনের আগ্রাসনে স্কটল্যান্ড ও ইউক্রেনের ম্যাচ স্থগিত হওয়ায় তা জুনে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের বিজয়ী দল খেলবে ওয়েলসের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল যাবে বিশ্বকাপে। ইউরোপ থেকে যারা নিশ্চিত করেছে; জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড।

লাতিন আমেরিকাঃ এই অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে চারটি দেশ। এছাড়া পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে থাকা পেরুকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। যারা বিশ্বকাপ নিশ্চিত করেছে; ব্রাজিল, আর্জেন্টিনা, একুয়েডর ও উরুগুয়ে

এশিয়াঃ এই অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, সৌদি আরব। এছাড়া প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের বিজয়ী দল লড়বে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচে লাতিন অঞ্চলের দল পেরুর বিপক্ষে।  

আফ্রিকাঃ এই অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া, ক্যামেরুন।

কনকাকাফঃ এই অঞ্চল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরল তারা৷ এছাড়া গ্রুপ পর্বের দুই ও তিন নাম্বার দল যাবে বিশ্বকাপে। সে তালিকায় ভাল লড়াইয়ে আছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। সুযোগ আছে কোস্টারিকারও। গ্রুপের চতুর্থ দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। যেখানে তাদের প্রতিপক্ষ ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড ও সলোমন আইসল্যান্ডের বিপক্ষে জয়ী দল। আজ বুধবার হবে ওশেনিয়া অঞ্চলের এই প্লে-অফ ম্যাচটি। উল্লেখ্য ওশেনিয়া অঞ্চলের বাছাইয়ে গ্রুপ পর্ব থেকে সরাসরি কোনো দল বিশ্বকাপে জায়গা পায়না। তাদেরকে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে হয়।

 

 

কিউটিভি/আয়শা/৩০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

▎সর্বশেষ

ad