লিবিয়ায় বাংলাদে‌শি‌ নি‌খোঁজের কারণ জান‌তে চাইব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

admin | আপডেট: ২৯ মার্চ ২০২২ - ০৯:৪৯:১৪ পিএম

ডেস্ক নিউজ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলম বলেছেন, লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশের সাংবাদিক জাহিদুর রহমান ও একজন প্রকৌশলীকে সে দেশের সরকারের সহ‌যোগিতায় উদ্ধার করা সম্ভব হ‌য়ে‌ছে। তারা এখন লি‌বিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজ‌তে আছেন। তারা সেখানে নিরাপদে আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সে দেশের সরকারের কাছে তাদের নি‌খোঁজের কারণ জান‌তে চাইবো।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা ব‌লেন। শাহ‌রিয়ার আলম বলেন, লিবিয়ায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার বাংলাদেশি সাংবাদিক ও তার সঙ্গী দে‌শে ফির‌তে চাইলে দ্রুত তাদের ফি‌রি‌য়ে আনা হবে। ত‌বে তারা কেন নিখোঁজ হ‌য়ে‌ছেন, লি‌বিয়া সরকা‌রের কাছে তার কারণ জান‌তে চাইবে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী ব‌লেন, যা‌দের উদ্ধার করা হ‌য়ে‌ছে, তা‌দের একজন পৃথিবীর বিভিন্ন দেশ ঘু‌রে সেখা‌নে গি‌য়ে‌ছেন। এরপর তিনি কোন দেশে যাবেন, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। য‌দি অন্য দেশে না যান বাংলা‌দেশে ফেরত আস‌তে চান, তাহলে দ্রুত ফি‌রি‌য়ে আনা হ‌বে। প্রতিমন্ত্রী আরও ব‌লেন, আশার কথা হ‌চ্ছে, তা‌দের আমরা পে‌য়ে‌ছি এবং তারা নিরাপদে আছেন। ত‌বে এখা‌নে কিছু প্রশ্ন আছে। লি‌বিয়ার গো‌য়েন্দা সংস্থা যে তথ্য পে‌য়ে‌ছে আমরা অবশ্যই তা সংগ্রহ করব। সেটা তা‌দের সরাস‌রি জিজ্ঞেস কর‌লে জানা যা‌বে।

 

 

কিউটিভি/আয়শা/২৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৭

▎সর্বশেষ

ad