৪ দিন পর করোনায় একজনের মৃত্যু

admin | আপডেট: ২৮ মার্চ ২০২২ - ০৭:৩৬:৩৩ পিএম

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৯ জনে। এর আগে টানা চার দিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮১ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৯ জনে।   

সোমবার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবশেষ যিনি মারা গেছেন তিনি একজন নারী। তাঁর বাড়ি সিলেট বিভাগে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৮শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad