ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার পাঁচ দিনের সফরে তার নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান।
জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি এই সফরকালে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন এবং সেখানে কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।
এছাড়াও বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
কিউটিভি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫৮






