ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুতিন ইউক্রেনকে পরাধীন করতে পারবেন না: জনসন

admin | আপডেট: ২৫ মার্চ ২০২২ - ০৯:৫১:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় একমাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের এ হামলায় ইউক্রেনের বিবর্ণ চেহারা বের হয়ে এলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন, যুদ্ধে ইউক্রেন অবশ্যই জিততে পারে, পুতিন ইউক্রেনকে পরাধীন করতে পারবেন না। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির নিউজনাইটের নিক ওয়াটের সঙ্গে কথা বলার সময় বরিস জনসন বলেন, ‘আমি মনে করি না এটি সহজ হবে। পুতিন ইতোমধ্যেই ব্যর্থ হয়েছেন বা পরাজিত হয়েছেন বলে টের পাওয়া যাচ্ছে। কারণ আমি মনে করি, সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনীয়রা যে প্রতিরোধ করতে চলেছে সে বিষয়ে আক্ষরিক অর্থেই তার কোনো ধারণা ছিল না।’ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পুতিন ইউক্রেন সম্পর্কে সম্পূর্ণরূপে ভুল বুঝেছিলেন এবং জাতি হিসেবে ইউক্রেনকে ধ্বংস করা তো দূরের কথা, তিনি এটিকে আরও শক্ত করেছেন।’

অবশ্য যুদ্ধ বন্ধে কিয়েভ-মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই উভয়পক্ষ বেশ কয়েক দফায় বৈঠক করেছে। এসব আলোচনা বা বৈঠক থেকে কার্যত কোনো ফলই আসেনি। আর তাই বরিস জনসন বলছেন, পুতিন যে সত্যিই শান্তি চান, সে বিষয়ে তিনি ‘আশাবাদী নন’।তিনি বলেন, ‘আমি মনে করি তিনি ডাবল ডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউক্রেনের বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার চেষ্টা করেছেন ঠিক যেভাবে তিনি সবসময় করার চেষ্টা করেছেন এবং আমি মনে করি এটি একটি দুঃখজনক ভুল।’উল্লেখ্য, বরিস জনসন এখানে চেচেন শহর গ্রোজনির কথা উল্লেখ করেছেন। ১৯৯৯-২০০০ সালে রাশিয়া এই শহরটিতে প্রচণ্ড বোমাবর্ষণ এবং অবরোধ করেছিল।

 

 

কিউটিভি/আয়শা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫০

▎সর্বশেষ

ad