শুক্রবার সারা দেশে ১ মিনিট ব্ল্যাকআউট

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ০৫:৪৩:০০ পিএম

ডেস্ক নিউজ : আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল রাতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো আলোকসজ্জা করা যাবে না। ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। এতে আরো বলে হয়, ২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।  

 

 

কিউটিভি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪১

▎সর্বশেষ

ad