ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশদের হটিয়ে গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিল ইউক্রেনের সেনারা

admin | আপডেট: ২২ মার্চ ২০২২ - ০৮:২১:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের অব্যহত লড়াই শেষে রুশ সেনাদের হটিয়ে পুনরায় মাকারিভ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন। 

মাকারিভ শহরটি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। 

মঙ্গলবার ফেসবুকে দেওয়া একটি পোস্টে মাকারিভের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

যদিও ইউক্রেনের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

মাকারিভ বেশ গুরুত্বপূর্ণ শহর। কারণ এ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার পরিকল্পনা করছিল রাশিয়া। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি মাকারিভের দখল নেওয়ায় এখন কিয়েভের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কও তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। ফলে রাশিয়া এখন কিয়েভকে ঘেরাও করতে পারবে না। 

মাকারিভ দখল করার ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাকারিভে এখন উড়ছে ইউক্রেনের পতাকা। 

এদিকে মাকারিভকে রুশ সেনাদের হাত থেকে রক্ষা করতে পারলেও এখনো উত্তর-পূর্ব দিকে অবস্থিত বুচা, হসতোমেল এবং ইরপিন রাশিয়ানদের দখলেই রয়েছে। 

কিয়েভকে ঘিরে ফেলতে এ শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাড়ির পর বাড়ি ধসিয়ে দিয়েছে তারা। 

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

কিউটিভি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২১

▎সর্বশেষ

ad