ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘তিনদিন টিকে থাকার মতো খাবার ও গোলাবারুদ আছে রুশ সেনাদের’

admin | আপডেট: ২২ মার্চ ২০২২ - ০৬:১৪:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের কাছে আর মাত্র তিনদিনের খাবার ও গোলাবারুদ অবশিষ্ট আছে। মঙ্গলবার এমন দাবি করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তারা জানায়, ইউক্রেনে টিকে থাকার মতো আর মাত্র তিন দিনের খাবার ও গোলাবারুদ আছে রুশ সেনাদের কাছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগের মতোই ফুয়েল বা জ্বালানির সমস্যায় আছে রুশ সেনারা। তারা গাড়িতে করে তেলের ট্যাংকার নিয়ে এসে এ সমস্যার সমাধানের চেষ্টা চালায়। কিন্তু রাশিয়ার ট্যাংকার গুলো দুর্বল হওয়ায় সেনাদের কাছে জ্বালানি পৌঁছাতে পারেনি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, রাশিয়া খুব সম্ভবত ইউক্রেনে প্রচুর পরিমাণ সৈন্য ও সামরিক সরঞ্জাম হারিয়েছে।

এরকম চলতে থাকলে ইতিহাসে পাতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে জায়গা করে নিতে পারে। এদিকে সম্মুখ যুদ্ধে ইউক্রেনের সঙ্গে টক্কর দিতে ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। তাদের এসব হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: ফোর্বস, বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬::১৪

▎সর্বশেষ

ad