ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তৃণমূল নেতা খুনের পর বাড়িঘরে আগুন, নিহত ১০

admin | আপডেট: ২২ মার্চ ২০২২ - ০১:৫৬:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট। এ ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি বাড়িতে আগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ কর্মীরা।

এসব বাড়ি থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। খবর আনন্দবাজার পত্রিকার।

বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিস্থিতি।

সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।

তার বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল সন্ত্রাসী।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন।
তার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম।

কিউটিভি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৬

▎সর্বশেষ

ad