ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউরোপের চার দেশের প্রধানের সঙ্গে বাইডেনের ফোনালাপ

admin | আপডেট: ২২ মার্চ ২০২২ - ১০:৩৬:৫২ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক মাস হতে চলল। এই এক মাসে সংঘাত কমেনি বরং বেড়েছে।  এই পরিস্থিতিতেই সোমবার ইউরোপের চার গুরুত্বপূর্ণ দেশের সরকারের প্রধানদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের টেলিফোনে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির।

গুরুত্বপূর্ণ এই ইউরোপীয় চার নেতার সঙ্গে কথা বলার উদ্যোগ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই নেওয়া হয়েছে বলে জানা গেছে।

টেলিফোন আলাপের পর একটি বিবৃতিতে হোয়াইট হাউস ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘নৃশংস’ হিসেবে উল্লেখ করেছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই দেশগুলো সম্মিলিতভাবে ইউক্রেন ইস্যুতে কী কী পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ রাশিয়া যে নৃশংস নীতি গ্রহণ করেছে তা নিয়ে বাইডেনের সঙ্গে ইউরোপের নেতাদের আলোচনা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা ইস্যুতে সহযোগিতাসহ ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টির ওপর জোর দিয়েছেন নেতারা।

এদিকে বাইডেন আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন। এর আগের দিন ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। 

সূত্রঃ ওয়াশিংটন পোস্ট

কিউটিভি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৬

▎সর্বশেষ

ad