ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ যুদ্ধবিমানের পাইলটদের মন নিয়ে যা বললেন জেলেনস্কি

admin | আপডেট: ২২ মার্চ ২০২২ - ০৯:১২:৫৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, “রাশিয়ানরা ‘ধীরে ধীরে’ অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা এখন পর্যন্ত প্রতিহত করে দিয়েছে এবং তাদেরকে থামিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী।”

সোমবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি। 

তিনি আরও দাবি করে যে ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চলে আরেকটি রাশিয়ান বিমান ভূপাতিত করেছে।

এ সময় রুশ যুদ্ধবিমানের পাইলটদের কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, “অবশ্যই তাদের মধ্যে হৃদয় বা আত্মা বলে কিছু নেই। এর পরিবর্তে তাদের রয়েছে শূন্যতা। অথচ এই হৃদয় বা আত্মাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।”

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১২

▎সর্বশেষ

ad