ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ মিডিয়া প্রধান বললেন, সেই নারী সাংবাদিক বিশ্বাসঘাতক!

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৯:০৪:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলে লাইভ নিউজের মধ্যেই প্ল্যাকার্ডে ‘নো ওয়ার’ লিখে প্রতিবাদ করেছিলেন এক নারী সাংবাদিক। এই ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় ফেলে। তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদও করেছিল রুশ কর্তৃপক্ষ। মূলত ইউক্রেনে রুশ সেনা অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ওই সাংবাদিক।

এবার সেই সংবাদকর্মীকে বিশ্বাসঘাতক বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদ বিভাগের প্রধান কিরিল ক্লেমেনভ। নারী সাংবাদিক ম্যারিনা ওভিয়ানিনকোভার এই আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘ভেতরের আবেগের বহিঃপ্রকাশ এক বিষয়, আর বিশ্বাসঘাতকতা আরেক বিষয়।’ ম্যারিনা পরিকল্পিতভাবেই এমনটা করেছেন বলে দাবি করেছেন এই রুশ কর্তা।

 লাইভ সংবাদে ম্যারিনা প্ল্যাকার্ডে শুধু ‘যুদ্ধ চাই না’ বলেই থামেননি। তিনি আরও লিখেছিলেন, ইউক্রেন অভিযান সম্পর্কে রুশ গণমাধ্যম যে খবর দিচ্ছে তাও মিথ্যা। এই ঘটনায় তাকে আটক করা হয়েছে, সাথে ৩০ হাজার রুবল জরিমানাও করা হয়েছে। রুশ গণমাধ্যম প্রধানের দাবি, অন্য কারো উপঢৌকনের আশায় তিনি সব রাশিয়ানের সাথে ঠাণ্ডা মাথায় বেইমানি করেছেন। তবে কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি। 

সূত্র: বিবিসি

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

▎সর্বশেষ

ad