ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৯:০০:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার মার্ক জুকারবার্গের মেটা কোম্পানির ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করে দিয়েছে রাশিয়া। ফেসবুকের মাদার কোম্পানি মেটাকে সন্ত্রাসী সংঘটন আখ্যা দিয়ে অনতিবিলম্বে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। খবর দ্য গার্ডিয়ানের। সংবাদ সংস্থা রয়টার্স দুই সপ্তাহ আগে এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে ফেসবুক ছাড় দিয়েছিল।

কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতি বিরোধী। কিন্তু তারা তাদের নীতি ভেঙেছিল। এ খবর ফাঁস হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এল। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে,  রাশিয়ায় যেন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ না হয় এবং মেটার বিরুদ্ধে যেন সন্ত্রাসী সংঘটন হিসেবে কোনো অভিযোগ না আনা হয় সে আবেদন করেছিল মেটা। কিন্তু তাদের আবেদন প্রত্যাখান করে দেওয়া হয়। 

সংবাদ সংস্থা টাস নিউজ  আরও জানিয়েছে, মেটা আইনি কার্যক্রম আরও গুছিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল। তাছাড়া রাষ্ট্রের অনুরোধে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে তারা। কিন্তু মেটাকে সে সুযোগ দেওয়া হয়নি। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

▎সর্বশেষ

ad