দুর্নীতির দায়ে ঢাকা উত্তর সিটির কর্মকর্তাকে অপসারণ

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৮:২১:৪৫ পিএম

ডেস্ক নিউজ : আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১০ এর রেভিনিউ সুপারভাইজার (অ. দা.) মোহাম্মদ আব্বাছ আলীকে চাকরি হতে অপসারণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, মোহাম্মদ আব্বাছ আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। বিষয় অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তদন্ত করেন। পরবর্তীতে তার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‌মেয়র সব সময় দুর্নীতির বিষয়ে সবাইকে সাবধান করে থাকেন। যেকোনো আর্থিক অনিয়ম বা কাজের বিষয়ে গাফিলতির বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়ে তার নির্দেশনা রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২০

▎সর্বশেষ

ad