ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মজুত পর্যাপ্ত, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৮:০৬:৩৭ পিএম

ডেস্ক নিউজ : রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না, পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ী যদি অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার বিকেলে পৌর শহরের বিডি হলে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুত করেন। আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। ভ্যাট তুলে নেওয়ার পরে তেলের দামও নিম্নমুখী। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিং করতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কঠোর নির্দেশ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সারা দেশের বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যেও দাম কমাতে কাজ করে যাচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। পরে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সূত্র : বাসস

 

 

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad