ঝড় তুলে সেঞ্চুরি হাঁকালেন শামীম পাটোয়ারী

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৫:০৩:০৪ পিএম

ডেস্ক নিউজ : চমক দেখিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। শুরুর দিকে ভালো পারফরমও করেন। পরে সেভাবে রান না পাওয়ায় জাতীয় দল থেকে বাদ পড়েন। দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে ঠাঁই হয়নি এ মারকুটে ব্যাটারের। তবে এতদিন পর স্বরূপে ফিরলেন শামীম। ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই ঝড় তুললেন ২১ বছর বয়সি এ তরুণ।  সাভারের বিকেএসপিতে তিন নম্বর মাঠে সোমবার সিটি ক্লাবের বোলারদের তুলোধোনা করে ছাড়লেন শামীম। 

৬৩ বলে ১৩ চার ও ৩ ছয়ের মারে সেঞ্চুরি হাঁকালেন তিনি।  ৪১ বলে প্রথম ফিফটির পর পরের পঞ্চাশ করতে মাত্র ২২ বল খরচ করেন তিনি।  তার তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে আবাহনী লিমিটেড। শুরুতে ১০ বলে ৩ রানে আউট হন মুনিম শাহরিয়ার।  এর পর নাঈম শেখ ৫১ বলে ৩৭ ও তৌহিদ হৃদয় ৭১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। এর পর নাজিবউল্লাহ জাদরান ১২ ও মোসাদ্দেক হোসেন সৈকত ২৪ রান করে সাজঘরে ফিরে যান।  ফলে ১৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আবাহনী। সেখান থেকে ষষ্ঠ উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে ২০.৩ ওভারে ১৭১ রানের বিশাল জুটি গড়ে দলকে বড় সংগ্রহ গড়ে দেন শামীম পাটোয়ারী।

 

 

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad