স্পোর্টস ডেস্ক : ব্রিজটাউনের কেনিংস্টন ওভালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪০ রানে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৯৬ রানের লিড পাওয়া ইংলিশরা এখন ১৩৬ রানে এগিয়ে, হাতে সবকটি উইকেট। ওপেনার জ্যাক ক্রাউলি ২১ ও অ্যালেক্স লিস ১৮ রানে অপরাজিত আছেন।
এর আগে, ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা। প্রায় সাড়ে এগারো ঘণ্টা ম্যারাথন ব্যাটিং করে শেষ পর্যন্ত ৪৮৯ বলে ১৬০ রান করে আউট হন উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট। অধিনায়কের বিদায়ের পর হাল ধরেন উইকেটরক্ষক-ব্যাটার জসুয়া ডি সিলভা। ১১২ বলে ৩৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৮৭.৫ ওভারে ৪১১ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ফলে ইংল্যান্ড লিড পায় ৯৬ রানের। ইংল্যান্ডের জ্যাক লিচ ১১৮ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার বেন স্টোকস আর সাকিব মাহমুদের। উল্লেখ্য যে, ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।
কিউটিভি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১






