দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০৯:৪৩:১৫ এএম

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ ছাড়া সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল,ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, নিরক্ষীয় ভারত মহাসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এটি আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ৩২ দশমিক ৮, সিলেটে ৩৭ ডিগ্রি, রংপুরে ৩৫ দশমিক ৭, খুলনায় ৩৬ দশমিক ২ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/সকাল ৯:৪৩

▎সর্বশেষ

ad